sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা ওবাইদুল আজিম রিংকু (৫০)। তিনি ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। পরে স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

রিংকুর বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন রিংকু। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button