sliderশিরোনামশ্রমিক

কমরেড মোঃ তোয়াহা-র ৩৫তম মৃত্যু বার্ষিকী পালিত

আজ ২৯ নভেম্বর ২০২২ সকাল এগারোটায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন এর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় বক্তব্য রাখেন কমরেড শফিক আহমদ মুফতি, কমরেড সুনীল শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক আব্দুল হাকীম খাঁন, কমরেড হুমায়ূন কবির, আব্দুল আলী, সৈয়দ মোখলেছুর রহমান, আবুল বাশার, আবু আহাদ প্রমুখ।
স্মরণ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কমরেড মোঃ তোয়াহা ছিলেন সমাজ পরিবর্তনের অকুতোভয় সৈনিক।
সামন্ত বাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও পুঁজিবাদ বিরোধী সংগ্রামের অগ্রপথিক ছিলেন মোঃ তোয়াহা।
ভাষার লড়াইয়ে, স্বাধীনতা সংগ্রামে, মুক্তি যুদ্ধে অংশ নেন বীর বিক্রমে।
সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম ছিল তার রাজনৈতিক জীবনের মূলমন্ত্র।
নতুন যোদ্ধাদের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান মোঃ তোয়াহার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য।
সভার সভাপতি এএএম ফয়েজ হোসেন বলেন, আমারা অত্যন্ত কঠিন সময় পার করছি। এ সময় সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।টিকে থাকতে হবে। এখন টিকে থাকাও বিপ্লব।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button