ইয়ারপুর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সুমনের অভিষেক

আশুলিয়া প্রতিনিধি: সোমবার আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নর্ব নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সুমনের অভিষেক ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান। তিনি বলেন দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই সরকার জনগনের কল্যাণে কাজ করার সরকার। তিনি আরো বলেন দেশে যতো উন্নয়ন হয়ে শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে। তাই জনগনকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন ইয়ারপুর ইউনিয়ন এলাকায় পরিষদের মাধ্যমে বহু কাজ হয়েছে। আগামীতে আরো ব্যাপক কাজ হাতে নেওয়া হয়েছে। সুমন আহমেদ ভুইয়ার মাধ্যমে ই্য়ারপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে উন্নত করা হবে। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ভুইয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মতিউর রহমান মতিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । আলোচনা শেষে উপস্থিত প্রধান অতিথি নব-নির্বাচিত চেয়ারম্যানকে দ্বায়িত্ব অর্পন করেন । পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।




