আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত, আতঙ্ক

কয়েক মাসের মধ্যে তৃতীয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হলো ইন্দোনেশিয়ায়। দেশটির ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি থেকে লাভা ও ছাই বের হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার প্রায় চার কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে ছাই। ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা।
আগ্নেয়গিরিটির ঢালে থাকা ২৮টি গ্রামের প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ
বার্তা সংস্থা রয়টার্সকে ১৭ বছর বয়সী মুহাম্মদ লিহান জানান, তিনি এই অগ্ন্যুৎপাত শুরু হতে দেখেন। তারপর স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেন। কিন্তু অনেকের অন্যত্র চলে যাওয়ার মতো অর্থ অনেকের কাছেই ছিল না। স্বস্তির বিষয় হলো, অগ্ন্যুৎপাতের ফলে কেউ মারা যাননি বা আহত হননি।
অগ্ন্যুৎপাত দেখা দেওয়ায় স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। অগ্ন্যুৎপাত বন্ধ হওয়ায় ওই অঞ্চলে বিমান চলাচলের উপরেও সতর্কবার্তা জারি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সকলে যেন মাস্ক পরেন এবং চোখ ঢেকে রাখার ব্যবস্থা করেন। তাছাড়া শরীরের খোলা অংশে ছাই পড়লে সেখানেও অসুবিধা হতে পারে।
চার কিলোমিটার এলাকা পর্যন্ত বসবাসকারী মানুষকে সতর্ক করে বলা হয়েছে, লাভা স্রোত ও ছাই ওই পর্যন্ত যেতে পারে। বিষাক্ত গ্যাসও আসতে পারে।
মাউন্ট ইলি লিউওটোলোকের উচ্চতা পাঁচ হাজার ৪২৩ ফুট। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বের হলো ইন্দোনেশিয়ায়।
এর আগে জাভা ও সুমাত্রায় দুইটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ৪০০ আগ্নেয়গিরি আছে। বলা হয় রিং অব ফায়ারের উপর রয়েছে এই দ্বীপপুঞ্জ।
ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button