আমেরিকায় অতিরিক্ত নজরদারির মুসলিমরা বিরক্ত

আমেরিকায় অতিরিক্ত নজরদারির শিকার হচ্ছেন সেখান মুসলিম বাসিন্দারা। বিশেষ করে অন্য দেশ থেকে আমেরিকায় গিয়ে থাকা মুসলিমরা মার্কিন সরকারের কঠোর নজরদারির শিকার হচ্ছেন।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একজন সোমালি মুসলিম সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েন। এরপর থেকে সেখানকার সোমালি মুসলিম গোষ্ঠীর উপর মাত্রাতিরিক্ত নজরদারি চালাচ্ছে মার্কিন প্রশাসন। নিয়মিত স্থানীয় থানায় গিয়ে হাজিরা দিতে হচ্ছে তাদের।
আবার ‘সহযোগিতা’ না পেলে সোমালি মুসলিমদের কালো তালিকায়ও অন্তর্ভুক্ত করে দিচ্ছে মার্কিন প্রশাসন। উদ্ভুত পরিস্থিতিতে বিরুক্তি প্রকাশ করে মানববন্ধন করেছেন সোমালি মুসলমানরা।
সোমালি মুসলমানদের স্থানীয় সংগঠক বুরহান মাহমুদ মার্কিন প্রশাসনের এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন। একই সঙ্গে সোমালিদের প্রতি সরকারের অতিরিক্ত নজরদারিকে তিনি ‘বর্ণবাদ’ বলেও আখ্যায়িত করেছেন।
জানা গেছে, সোমালি যে তরুণরা আমেরিকার স্কুল- কলেজে পড়াশোনা করছেন, তারাও নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। স্থানীয় আমেরিকানরা তাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছেন বলে অভিযোগ করছেন তারা।




