sliderস্থানিয়

‘আবরার ফাহাদ জুলাই বিপ্লবের প্রেরণা’–স্মরণ সভায় বক্তারা

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ: নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ২৪ এর জুলাই বিপ্লবের প্রেরনা আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ন সচিব)।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও মোঃ শাহানুর ইসলাম, কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান,নাহিদ মনির,মাহাবুবুর রহমান, রমজান মাহমুদ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আবরার ফাহাদরা কখনো মরে না। যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে বেঁচে থাকে। তার আত্মত্যাগ জুলাই বিপ্লবে তরুণ প্রজন্মকে ঘুরে দাঁড়ানোর সাহস যুগিয়েছিল।

অনুষ্ঠান শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button