sliderউপমহাদেশশিরোনাম

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

পতাকা ডেস্ক: ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়া তরুণদের আন্দোলন বা জেন জি প্রতিবাদ মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট ছাত্রনেত্রী নেহা বোরা।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা লড়াই করেছে, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে ঠিক একই লড়াই চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে নেহা বোরা বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টার সাথে ভারতের শিক্ষাঙ্গনে চলা উগ্রবাদী প্রভাবের গভীর মিল রয়েছে। দক্ষিণ এশিয়ার তরুণদের যৌথভাবে উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পর নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা ভারতের জেন জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নির্বাচনী সংস্কার এবং ভিন্নমতের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার থেকে তিনি জাতীয় মনোযোগ কেড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button