রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কাসেম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার করগাও ইউনিয়নের পশ্চিম হাটি এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত কাসেম মিয়া উপজেলা করগাঁও ইউনিয়নের পশ্চিম হাটি গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছে চিহ্নিত মাদক কারবারি নুরুন্নবী ও তার সহযোগী মোঃ কাসেম চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ১২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে কটিয়াদী মডেল থানার একদল পুলিশ করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় এক অভিযান চালায়। এ সময় কাশেম মিয়াকে তার বড় ভাইয়ের বসত ঘর থেকে আটক করা হয়। সে সময় তার প্যান্টের জিপার থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে তার সহযোগী মাদক কারবারি নুরুন্নবী পালিয়ে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট গুলো মাদক হিসাবে কেনাবেচার উদ্দেশ্যে গ্রেফতারকৃত কাসেম মিয়া তার নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে, অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১শত পিস ইয়াবা ট্যাবলেট সহ কাসেম মিয়া নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ই অক্টোবর তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।