sliderস্থানিয়

বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন, ময়না ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংবর্ধনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button