শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহা: আজিম আলি (৪০) নামে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছে ।
নিহত মোহা: আজিম আলি (৪০) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মো:হাসান আলির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে ১৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আজিম আলি তুলা বিক্রী করে সিএনজি যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ি ফিরার পথে ছত্রাজিতপুর পলাশীপাড়া হাইওয়ে রোডে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি জনগণ জব্দ করে কিবরিয়ার পাম্পের মধ্যে রেখেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহ: মতিউর রহমান জানান,মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।