
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা, সাংবাদিকদের দায়িত্ব ও প্রশাসনিক সমন্বয় নিয়ে হরিরামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর থানার অফিস কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর।
এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম অপু, সৌরভ সাহা, মোঃ শফিক চিশতী প্রমূখ।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই গণমাধ্যম কর্মীর কাজ।
সমাজের অসংগতি অনিয়ম দূর্ণীতি নিয়ে সমাজের আসল চিত্রপট তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের যে কোন আইনি সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।




