Uncategorized
তারাগঞ্জে জাসদ নেতার দুর্গাপূজা পরিদর্শণ

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন, ইকরচালী ইউনিয়ন এবং হাড়ীয়ারকুঠি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজা পরিদর্শণ করেছেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তারাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়। এসময় তার সাথে ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পাপন দত্ত, সাংগঠণিক সম্পাদক হরলাল রায়, জাসদ যুবজোটের তারাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাসদ ছাত্রলীগের সভাপতি লেবু রায়সহ অন্যরা।




