বাঘাইছড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়েছে। এবারের স্লোগান হচ্ছে দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দিসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নুরনবী সরকার লিমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা আনসার কমান্ডার সাইফুল আলম সহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগন। এসময় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের উপর গুরুত আরোপ করা হয়।




