Uncategorized

নোয়াখালীতে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়াও চাটখিল উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে ও সুস্থ হয়েছে ১৮ জন।
এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১৪ জন, মৃত্যু ৫৪ জনের ও সুস্থ হয়েছেন ১৪৮০ জন। গত চব্বিশ ঘন্টায় স্যাম্পল প্রেরণ করা হয়েছে ২৫৮ জনের, ফলাফল এসেছে ৮৭ জনের। এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ১২৬৩৭ জনের , প্রাপ্ত ফলাফল হয়েছে ১২৪৩৬ জনের।
রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৯৬১ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭৫১ জন, বেগমজঞ্জ-৬৯৭জন,চাটখিলে-১৪৯জন,সোনাইমুড়ীতে-১৩৮জন,কবিরহাটে-২৭৯জন,কোম্পানীগঞ্জে-১৫৬ জন, সেনবাগে-১১৫ জন, হাতিয়া-৬৩ জন ও সুবর্ণচরে-১৬৬ জনসহ মোট জেলায়- ২৪৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button