Uncategorized

রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস পালিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রাঙামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) এর আয়োজনে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইয়ুথ’র বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন কমিটির আহবায়ক ম্যারেলিন এ্যানি মারমার সভাপতিত্বে ও ইয়ুথের পরিচালক ইকবাল হোসেননের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইয়ুথ’র প্রধান উপদেষ্টা স্মৃতি বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবি রাঙামাটি জেলা শাখার প্রেসিডেন্ট মো. মুজিবুর রহমান, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ আবু সৈয়দ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার আল হক, রাঙামাটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, আয়োজক কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দীন প্রমূখ।
আলোচনা সভার পর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশুদের অতিথিরা পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button