Uncategorized

ফুলবাড়ীতে ফাল্গুনে বৈশাখীর তান্ডব

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিভিন্ন এলাকায় ফাল্গুনেই বৈশাখী ঝরের তান্ডব দেখা গেছে। দমকা হাওয়ার সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
গতকাল, শুক্রবার ২৫ ফেব্রুয়ারি সকালে থেকে বিকাল পর্যন্ত রৌদ্রোজ্জল আবহাওয়া দেখা গেলেও সন্ধ্যার আগে শুরু হয় ঝরের তান্ডব। এক নাগাড়ে প্রবল দমকা হাওয়ার সাথে ঝড়তে থাকে বৃষ্টি। উপজেলার খড়িবাড়ি বাজার এলাকায় ভারি শিলা বৃষ্টি হতে দেখা গেছে। এসময় দৈনন্দিন কেনাকাটা করতে হাটে আসা মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। হাটে আসা অটো রিকসা চালক জাহাঙ্গীর আলম(৩৯) বলেন, আমার জীবনে এই রকম শিলা বৃষ্টি আগে দেখিনি। আরেক অটো চালক গোলজার হোসেন (২৮) বলেন, আমি যাত্রী নিয়ে হাটে যাচ্ছিলাম রাস্তায় হঠাৎ ঝরের কবলে পড়ি। যাত্রীসহ আমার অটো উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বাতাসের এমন তান্ডব আগে দেখিনি।
শিলাবৃষ্টির ফলে শাক- সবজি ক্ষেতের ক্ষতির কথা জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষক। ঝরের আঘাতে বিভিন্ন জনের ঘরের চাল, দোকান ঘরের চাল উড়ে গেছে। ঝরের তান্ডবে সাময়িক বন্ধ রাখা হয়েছিল বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা। কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান জানান, ফুলবাড়ী- লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন লাইনে দুই জায়গায় গাছ উপড়ে পরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাত দেড় টার দিকে আমাদের কর্মিদের তৎপরতায় আমরা বিদ্যুৎ সরবরাহ চালু করতে সক্ষম হয়েছি। বর্তমানে উপজেলা বড়ভিটা ও ভাঙ্গামোড় এলাকায় কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের কর্মিরা সেখানে কাজ করছে। অল্প সময়ের মধ্যে সেখানেও বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে ইনশাআল্লাহ।
এদিকে ঝরের তান্ডবে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাতাসের তোড়ে উড়ে গেছে আব্দুল কাদেরের বসতঘরের চাল। পরিবারের ছয় সদস্যের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম হতাশায় দিন কাটছে প্রতিবন্ধী আব্দুল কাদেরের। তিনি বলেন, ঝরের কারণে আমার বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। পরিবার নিয়ে থাকার আমার আর কোন উপায় নাই। আমি প্রতিবন্ধী মানুষ ঘর মেরামত কি ভাবে করবো? আমার পরিবারের মাথা গোঁজার জন্য ঘরটি মেরামতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

২৬.০২.২০২২ইং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button