রাঙ্গামাটি পাবলিক কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপণ

‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের নির্দেশনায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয় আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি জনাব আব্দুল জব্বার সুজন এবং সাধারণ সম্পাদক জনাব প্রকাশ চাকমার তত্বাবধানে ৭ জুন মঙ্গলবার নারিকেল বাগান এলাকায় অবস্থিত, রাঙ্গামাটি পাবলিক কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক আদনান সুজা, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার, সমাজসেবা সম্পাদক শাফিন মাহমুদ প্রিয়, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ বিন কামাল, উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইভান পালিত, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, কার্যকরী সদস্য খালেদ সাইফুল্লাহ ও মীর শাকিল, ৪ নং ওয়ার্ড সহ-সভাপতি পারভেজ চৌধুরী, ছাত্রলীগ কর্মী সৈয়দ মো: সোহেল ও মো: মেহেরাজ উদ্দীন (শান্ত)।




