Uncategorized

গুলিসহ দেশি বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুই রাউন্ড গুলিসহ একটি দেশি বন্দুক উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বুধবার উপজেলার মিরহাটাইল এলাকার আব্দুর রশিদ সুমন (৩৫) নামে এক ছিনতাইকারীর বাড়ি থেকে এ গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। আব্দুর রশিদ সুমন ওই এলাকার নইতা মিয়ার ছেলে।
মানিকগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলায় দু’জনকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেন সুমনসহ একটি ছিনতাইকারী দল। এরপর একই উপজেলার কইজুড়ি এলাকা থেকে সুমনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। পরে সুমনের দেওয়া তথ্য অনুযায়ী এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button