Uncategorized

শেরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার শেরপুরে জেলা পুলিশের আয়োজনে এবং শেরপুর থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার শিশু পার্ক প্রাঙ্গণে বিট পুলিশিং এর প্রাধান আহবায়ক আসিফ ইকবাল সনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) মোঃ গাজিউর রহমান। বিট পুলিশিং এর সদস্য সচিব গোলাম হোসেন ও সংগ্রাম কুন্ডু্#ু৩৯;র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌর মেয়র আব্দুস সাত্তার, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ্#৩৯;লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, শহর আ: লীগের সভাপতি মকবুল হোসেন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ ফাঁড়ী ইনচার্জ হারুন অর রশিদ, বিট পুলিশিং এর সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহিন, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর শহিদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, সৌরভ সুমন, কারিমুল ইসলাম, মাসুদ রানা লিটন প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। সপ্তাহে নির্দিষ্ট দিনে একজন উপপরিদর্শকসহ চার জন পুলিশ উপস্থিত থাকবেন। এলাকার যেকোনো সমস্যা কোনো প্রকার হয়রানি ব্যতিত বিট পুলিশিং অফিসারের কাছে জানাতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button