আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পদার্থে নোবেল পেলেন তিন জোতির্বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবং আন্দ্রেয়া এম. গেজ।
মঙ্গলবার সুইডেনে স্থানীয় সময় সকাল ১১.৪৫ টার পরে পদার্থে এ তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল গোরান হ্যানসন।
ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখার জন্য এ বছরের নোবেল পুরস্কার গেল এ তিন বিজ্ঞানীর হাতে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ এ তিনজনের নাম প্রকাশ করা হয়।
নোবেল কমিটি জানায়, পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনারে মধ্যে অর্ধেক ব্রিটিশ বিজ্ঞানী স্যার রজার পেনরোজকে এবং বাকি অর্ধেক জার্মান বিজ্ঞানী রেইনহার্ড জেঞ্জেল ও মার্কিন বিজ্ঞানী আন্দ্রেয়া এম. গেজকে ভাগ করে দেয়া হবে।
ব্ল্যাকহোলের গঠনের মধ্যে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের বলিষ্ঠ ভবিষ্যতবাণী প্রমাণ করে নোবেল জিতেন ব্রিটিশ বিজ্ঞানী পেনরোজ। অন্যদিকে গ্যালাক্সির কেন্দ্রে বিপুল শক্তির একটি বস্তু আবিষ্কার করে এ পুরস্কার দেয়া হয় রেইনহার্ড জেঞ্জেল ও আন্দ্রেয়া এম. গেজকে।
আগের দিন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button