রংপুরে দুই নবজাতকের লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মন্ডলপাড়া শ্যামাসুন্দরীর ক্যানেল ও রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার মাছহারী এলাকা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রংপুর নগরীর মন্ডলপাড়া শ্যামাসুন্দরী ক্যানেলের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করে। কবে কারা রাতের আঁধারে ওই নবজাতকের লাশ ফেলে যায়। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার মাছহারী চোরমারা এলাকায় রাস্তার পাশ থেকে আরো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানান, স্থানীয় লোকজন রাস্তার পাশে ব্যাগের মধ্যে এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, বুধবার রাতের কোনো এক সময় ওই নবজাতকের লাশটি কেউ ফেলে রেখে যায় । পুলিশ বিষয়টি খাতিয়ে দেখছে বলেজানান এই পুলিশ কর্মকর্তা।




