Uncategorized

চাঁদপুরে ৫ হাজার পরিবারের মাঝে জেলা বিএনপি’র ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু

সংবাদদাতা, চাঁদপুর : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে তার প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে চাঁদপুরে করোনা কবলিত কর্মহীন মধ্যবিত্ত শ্রেণির পরিববারে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। সোমবার তারেক রহমানের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসাইন।
একই দিন বিকেলে মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে বিপদগ্রস্থ পাঁচ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। শহরের প্রফেসারপাড়া মাঝি বাড়ি এলাকা থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। একযোগে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নসহ মোট ৩৫টি স্থান থেকে কর্মহীন ও গরীব বিপদগ্রস্থ পাঁচ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আ্যড. সলিম উল্লাহ সেলিম, যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী, শহর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক আ্যডঃ হারুন অর রশীদ, সদর থানা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খাঁন, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, শহর বিএনপি’র সহ-সভাপতি আহছান উল্লাহ সেন্টু পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান কবির খোকা, পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝি, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মোঃ জিয়াউর রহমান ফরাজী, শহর কৃষক দলের সভাপতি আমিন মোল্লাসহ সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button