আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ লাখ ১৯ হাজার ১৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা চারটা পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৬৪৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৪ লাখ ৪৭ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১১ হাজার ৭৫২ জনে।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন এবং মারা গেছেন ৯৮ হাজার ৭০৮ জন। আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই কোটি সাড়ে ৩৫ লাখের বেশি মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button