Uncategorized

র‌্যাবের অভিযানে দুই জঙ্গি সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি : গোপনে জঙ্গি তৎপরতা ও ধর্মের অপব্যাখ্যা প্রচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১৩)। এরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধা জেলা সদরের দুর্গাপুর দালালপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মো. চাঁন মিয়া (৪৮), একই জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত বদিউজ্জামান এর ছেলে মো. সাইদুজ্জামান নয়ন (৪০)।
আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধা সদরের পুরাতন বাজার সংলগ্ন বড় মসজিদ রোডে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের সদস্য মো. চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। একই দিনে রাতে গাইবান্ধার পলাশবাড়ীর দুর্গাপুর থেকে আরেক সক্রিয় সদস্য মো. সাইদুজ্জামান নয়নকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার চাঁন মিয়া পেশায় ওয়ার্কশপের মালিক ও শার্টার মিস্ত্রি। সে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেকা করেছেন। অপরজন সাইদুজ্জামান নয়ন পেশায় ব্যবসায়ী এবং এইচএসসি পাস। তারা দুইজন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য গ্রহণ সংগ্রহ করে আসছেন বলে স্বীকার করেছেন। আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত চাটুকারিতার সাথে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।
গ্রেফতার এসব জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তাদের সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button