আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আরব আমিরাতে একদিনে সর্বাধিক আক্রান্ত

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত দেখেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
শনিবার আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল একদিনে দেশে ১ হাজার সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে, যা দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সর্বোচ্চ আক্রান্ত।
গত ৩ আগস্ট ১৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর গত ছয় সপ্তাহ ধরেই আক্রান্তের সংখ্যা বাড়বাড়ন্ত ছিল। কর্তৃপক্ষের অভিযোগ, জনসাধারণ সামাজিক দূরত্বসহ কভিড-১৯ নিয়ন্ত্রণে অন্যান্য নিয়মগুলো মানছে না। ফলে আক্রান্ত বাড়ছে।
এর আগে আরব আমিরাতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৯৯৪ জন, ২২ মে। এরপর থেকে সংক্রমণ কমতির দিকে যায় আরব উপসাগরীয় দেশটিতে।
সরকারি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮৪৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। প্রায় ১ কোটি জনগণের দেশ আরব আমিরাতে অধিকাংশই বিদেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button