শিরোনাম

গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর শিশু রাফসান হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলা টিপে হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান,শালজার রহমান ও মফিজুল ইসলাম।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরে মুক্তিপণ না পেয়ে রফসান সামিকে গলাটিপে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় দুই দিন পর সামির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর তাদের গ্রেফতার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের পর বিচারক আজ এ রায় প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button