sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ব্যাটারি চালিত ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ করেছে জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

সোমবার (২২ জুন) বেলা ১২ টায় ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হান কবির রনি।

সংবাদ সম্মেলন তিনি বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং ইজিবাইকের যন্ত্রপাতি ও নিত্য প্রয়োজনি দ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও ব্যাটারি চালিত ইজিবাইকের ভাড়া বৃদ্ধি হয়নি এবং ৫ কিলোমিটারের বেশি দূরত্বেও মাত্র ৫ টাকা ভাড়ায় যাত্রী বহন করায় আমাদের লোকসানে পরতে হচ্ছে। এ অবস্থায় উপায় না পেয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি এবং সর্বনিম্ন ভারা ১০ টকা নির্ধারণ করা হয়েছে। তবে ৫ম শ্রেনী পর্যন্ত স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের জন্য পূর্বে মতোই ন্যূনতম ভাড়া ৫ টাকায় বহাল রাখা হয়েছে বলেন জানান তারা।

এসময় তারা সরকারের কাছে দাবী করে বলেন, নীতিমালা অনুযায়ী, ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করতে হবে। তারা দাবি করেন নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহন নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান। কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহন আধুনিকায়ন, প্রতিটি সড়ক মহাসড়কে ইজিবাইক রিকশা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড/ বাই লেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন, চালকসহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত পরিশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সড়কের চাঁদাবাজি হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ছিনতাই চক্র হোতাদের গ্রেফতার করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইজি বাইক চালকদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হান কবির রনি, উপদেষ্টা রুবেল মাহাবুব, সাধারণ সম্পাদক মিলন ইসলাম। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার ইজিবাইক চালক ও মালিকগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button