sliderস্থানিয়

হরিরামপুরে সরকারি রাস্তার বেহাল দশা

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের হরিরামপুরে গোপিনাথপুর পাল পাড়া সরকারি রাস্তার ২ বছর যাবৎ হয়নি কোন সংস্কার। ঝুকিপূর্ণ রাস্তার কারণে দূর্ঘটনার আশংকা।

সরেজমিনে তদারকি করে জানা যায়, রাস্তার মধ্যে গর্ত থাকার কারণে ঝুকিপূর্ণ অধিকাংশ রাস্তা এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় এ এলাকায় কৃষিপন্য মালামাল সরবরাহের যাতায়াতের যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে।এমনকি বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য।

স্থানীয়রা ভুক্তভোগী বানু বেগম জানান,বর্তমানে প্রতিনিয়ত আমাদের নানাবিধ দূর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের জোরদার দাবি, দ্রুত ভোগান্তির নিবরাসন হোক।

স্থানীয়দের অনেকেরই অভিযোগ, একাধিকবার এ বিষয়ে কর্তপক্ষকে জানানোর পরেও আদৌও নেই কোন কার্যকর পদক্ষেপ।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা সময়ের দাবি বলে অনেকেই মনে করছেন।

অটোচালক অনেকেই জানান,কৃষিপন্য মালামাল সরবরাহের যাতায়াতের যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে।এমনকি বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য।

এ বিষয়ে উপজেলা প্রৌকশলী মোঃ শাহিনুজ্জামান মুঠোফোনে বলেন,এ বিষয়ে আমি অবগত নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button