slider
হরিরামপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে। সোমবার সকাল নয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, পুরো উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫০৮৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।




