sliderস্থানিয়

সমাজের অবক্ষয় রোধে মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে যুবদের এগিয়ে আসার আহ্বান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “মাদক ও উগ্রবাদ দূর করি, সচেতন সমাজ গড়ি” প্রতিপাদ্যে মানিকগঞ্জে যুবদের অংশগ্রহণে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) মানিকগঞ্জ সদর উপজেলার জোকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপপরিচালক তৌহিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর বিশেষ অতিথি মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির খন্দকার।

এ সময় যুব প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের সভাপতি আঁখি আক্তার ও সাধারণ সম্পাদক ঋতু রবি দাস। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুব ও উদ্যোক্তা প্রতিনিধি হাবিবুল্লাহ, ওমর ফারুক, খালেক মৃধাসহ অনেকে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুব সমাজ দেশের উন্নয়নের প্রধান শক্তি। কিন্তু মাদকাসক্তি, উগ্রবাদ, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং নৈতিক অবক্ষয় তরুণ সমাজকে বিপথগামী করছে। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও যুবসমাজকে একযোগে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদক ও জঙ্গিবাদ শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক চর্চা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুবদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মাদক ও উগ্রবাদমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button