হাতিয়া ফার্মেসি মালিকদের সচেতনামূলক সভা

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়া ফার্মেসি মালিকদের সচতেনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর সুপার মার্কেটের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাতিয়া বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছয় শতাধিক ফার্মেসি মালিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টিস সমিতি হাতিয়া উপজেলার শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই সভা। শহীদ উল্লাহ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন,বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোঃ আহসান উল্লাহ, সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জামরুল ইসলাম,জেলা বিসিডিএস এর সম্মানিত সদস্য মোঃ আলা উদ্দিন, বাংলাদেশ কেমিষ্টস ড্রাগিষ্টিস হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুমন। সভায় বক্তারা হাতিয়া বিভিন্ন বাজারে ওষুধ ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করার জন্য আহ্বান জানান। এছাড়া নিবন্ধন নেই এই ধরনের ওষুধ বিক্রি না করার না করার জন্য আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন বলেন সম্প্রতি হাতিয়া বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করার তথ্য পাওয়া গেছে। আজকের পরে কারো ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।




