শিরোনাম

আখাউড়ায় বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরশহরে বড় বাজারের পশ্চিমে বিজিবি ক্যাম্প সংলগ্ন মাছের খামারে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।
সোমবার রাতে মৎস্য খামারের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামার মালিক ।
জানা গেছে, আখাউড়া পৌরশহরে বড় বাজারের পশ্চিম পাশে বিজিবি ক্যাম্প সংলগ্ন এক একর জমির একটি মৎস্য খামারে সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। ফলে পুকুরের প্রায় ১০ হাজার বিভিন্ন জাতের মাছ মারা যায়। এতে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিক এনামুল হক ডিপ্টি ।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button