শিরোনাম

গাইবান্ধায় নদী ভাংগন রোধে স্থায়ী সমাধানের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : নদী ভাংগন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও গিদারী ইউনিয়নের ঠাকুরের ভিটা, পূর্বপাড়া ও ভাংগার ঘাটে নদী ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ ও পানি উন্নয়ন বোর্ডের কার্য্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ আগষ্ট) বেলা ১২টায় ভাংগন কবলিত ভুক্তভোগী এলাকাবাসী গিদারী ইউনিয়নের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম লেবু, ভাংগন কবলিত এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ মিয়া, আব্দুল মালেক মিয়া, মাহবুব আলম মিলন প্রমুখ।এসময় বক্তাগণ অবিলম্বে নদী ভাংগন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ভাংগন কবলিত মানুষদের পূনর্বাসন, গিদারী পূর্বপাড়া -ডাংগার ঘাট-ঠাকুরের ভিটায় জরুরী ভিত্তিতে ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন, ভাংগন কবলিত মানুষদের খাদ্য-চিকিৎসা -নগদ অর্থ প্রদানের দাবী জানান। শেষে পাউবো জেলা নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানের নদী ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button