রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর সিটি কপোরেশন ও জেলার ৩৭ জন, লালমনিহাট জেলার ১১ জন, কুড়িগ্রাম জেলার ৮ জন, গাইবান্ধা জেলার ৫ জন ও দিনাজপুর জেলার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে, পুলিশ,সরকারী কর্মকর্তা, রোগীসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু শনিবার সন্ধ্যায় জানান, করোনায় আক্রান্ত রংপুর জেলা ও মহানগর এলাকার মধ্যে আছেন নগরীর বুড়ীরহাট, কামারপাড়া এলাকায় এক জন করে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এক কনস্টেবল, নগরীর ধাপ পুলিশ ফাড়ির এক উপপরিদর্শক, মেডিকেল পূর্বগেট এলাকার একজন, ,ধাপ হাজীপাড়ার দুই জন, ধাপ লালকুঠি, উত্তমবাজার, বাহারকাছনা, সেন্ট্রাল রোড়, খাসবাগ, শালবন, উত্তর বাবুখাঁ এলাকার একজন করে, নিউ শালবন এলাকার একই পরিবারের তিন জন, কামালকাছনা, কেরানীপাড়া, মুন্সীপাড়ার এক জন করে, পূর্ব পীরজাবাদ এলাকার একই পরিবারের তিন জন, রংপুর মেডিকেল কলেজের আরটিআই কর্নারের চার কর্মকর্তা ও
কর্মচারী, সদর উপজেলায় এক জন, পীরগঞ্জে এক জন, গঙ্গাচড়া উপজেলায় ছয় জন ও বদরগঞ্জ উপজেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও লালমনিরহাটে ১১ জনের মধ্যে একশ' শয্যার হাসপাতালের ছয় জন রোগী, আদিতমারী উপজেলায় এক জন, কালীগঞ্জ উপজেলায় তিন জন, হাতীবান্ধা উপজেলায় এক জন, কুড়িগ্রাম জেলার আট করোনা আক্রান্ত রোগীর মধ্যে চিলমারী উপজেলায় চার জন, সদর উপজেলায় তিন জন, ভূরুঙ্গামারী উপজেলায় এক জন, গাইবান্ধা জেলার পাঁচ করোনা রোগীর মধ্যে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলায় এক জন, সাদুল্ল্যাপুর উপজেলায় দুই জন, ফুলছড়ি উপজেলায় দুই জন রয়েছে। এছাড়াও দিনাজপুর জেলার এক জন করোনায় আক্রান্ত রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫২ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৮৪৬ জন। মারা গেছেন ২১ জন ।




