স্পেনে পার্টি করে করোনায় আক্রান্ত বেলজিয়ান যুবরাজ

বেলজিয়াম থেকে স্পেনে গিয়ে পার্টিতে অংশ নেয়ার পর নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত হয়েছেন দেশটির যুবরাজ প্রিন্স জোয়াকিম।
রয়্যাল প্যালেস থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী জোয়াকিম গত ২৬ মে একটি ইন্টার্নশিপের জন্য স্পেনে যান।
দুদিন বাদে দক্ষিণাঞ্চলের করডোবা শহরে পার্টি করেন। এরপরই কভিড-১৯ পজিটিভ হন।
স্পেনের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা জোয়াকিম-সহ ওই পার্টিতে মোট ২৭ জন অংশ নেন।
করডোবার লকডাউন নির্দেশনা অনুযায়ী, ১৫ জনের বেশি এক জায়গায় জমায়েত হওয়া যায় না।
স্প্যানিশ পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। আয়োজকদের ১০ হাজার ইউরো জরিমানা হতে পারে।
স্পেন সরকারের একজন মুখপাত্র এই পার্টিতে অংশ নেওয়া সবাইকে ‘দায়িত্ব-জ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
ভিক্টোরিয়া অর্টিজ নামের এক স্প্যানিশ তরুণীর সঙ্গে বেলজিয়ান প্রিন্সের সম্পর্ক রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্কের খাতিরে তিনি প্রায়ই দেশটিতে যান।


