Uncategorized

মানিকগঞ্জের ঘিওরে কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় বড়টিয়া হিজুলিয়া গ্রামের কৃষক দাউদ দর্জির এক বিঘা জমির ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক এএম নাইমুর রহমান দুর্জয়ের নির্দেশে আজ রবিবার সকালের দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন ও সাধারণ সম্পাদক রওশন সুমনের নেতৃত্বে ছাত্রলীগের ১৪/১৫ জন নেতা কর্মী ওই কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন।
কাটা ধান গুলো কৃষক দাউদ দর্জির বাড়ীতে পৌছে দেন তারা । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম আলিফ, ঘিওর উপজেলা
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল রহমান তমাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button