Uncategorized

তারাগঞ্জের সয়ার ইউপি সদস্য পদ থেকে মমিনুর বরখাস্ত

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউপি সদস্য মমিনুর রহমানকে নানা অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ জারি হয়েছে। ২৪ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মমিনুর রহমান এর বিরুদ্ধে একই ওয়ার্ডের দুলাল হোসেন এবং অহিদা বেগম এর খাদ্যবান্ধব কর্মসূচীর ২টি রেশন কার্ডের চাল কৌশলে অন্য লোকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত এবং ১৮টি মাসিক সভাসহ মোট ২৪টি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সয়ার ইউপি চেয়ারম্যান এসএম মহিউদ্দিন আজম কিরন।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় ওই ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
তবে বরখাস্ত হওয়া ইউপি সদস্য মমিনুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি কিন্তু এখনো কোন লিখিত কাগজপত্র হাতে পাইনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button