আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা : খারাপের দিকে যাচ্ছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও ফিলিপাইন

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরোবিশ্বে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এদিকে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও ফিলিপাইনেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৮০ অপরদিকে নতুন করে মারা গেছে ২৭ জন।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তা আচমাদ ইউরিয়ান্তো জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৫১৬। দেশটিতে এখন পর্যন্ত ৪৯৬ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে ফিলিপাইনে ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১৩ জন। একদিনে আক্রান্তের সংখ্যা ২০৭। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৬২ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৬৬০। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইনেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৮২ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৪৩৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button