আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফ্রান্সে করোনায় মৃত্যু কমছে

ফ্রান্স রোববার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টার তুলনায় কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারি করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৩৪৫ জন। গত ৬ এপ্রিল ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ৬০৫ জনের মৃত্যু হয়।
পরপর চতুর্থ দিনের মতো আইসিইউতে সেবা নেয়া রোগীর সংখ্যা ৩৫ জন কমেছে। এর ফলে বর্তমানে আইসিইউতে থাকা রোগীর সংখ্যা কমে ৬ হাজার ৮৪৫ জনে দাঁড়ালো।
‘মালভূমির’ শিখরে পৌঁছানোর লক্ষণ দেখা যাচ্ছে এমন কথা স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে। তবে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা এখনো মারাত্মক অবস্থায় রয়েছে বলে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে।
তারা বলেছে, ‘ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও আইসিইউতে অনেক রোগী ভর্তি থাকায় আমাদেরকে বর্তমানে সতর্ক থাকা জরুরি।’
ফ্রান্সে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত ১৭ মার্চ লকডাউন ঘোষণা করে তা তারা পালন করে আসছে। কেবলমাত্র জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার সুযোগ থাকলেও এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে।
করোনাভাইরাস সংকট বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সোমবার তৃতীয় বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি ভাষণে লকডাউনের মেয়াদ আবারো বাড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button