অপরাধশিরোনাম

মেডিকেলের প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার বিভাগ।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার জি ব্লকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্য সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে সাইবার পুলিশ। চক্রের অনেক সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে।
অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামিও আব্দুস সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button