আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে পাওয়া গেলো করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন

প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে প্রকোপ ঠেকাতে এর ভ্যাকসিন তৈরির জন্য কাজ করে যাচ্ছে বিশ্বের বহু দেশ। তবে এবার মার্কিন পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানালেন, করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন পেয়ে গেছেন তারা। বৃহস্পতিবার করোনা ভাইরাসের ভ্যাকসিনের গবেষণার ফল প্রকাশ করে বিজ্ঞানীরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি ইতোমধ্যে ইঁদুরের মধ্যে প্রয়োগ করা হয়েছে । এতে ইঁদুরের দেহে করোনা প্রতিরোধে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
এ বিষয়ে পিট স্কুল অব মেডিসিনের সার্জাই বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রে গ্যাম্বোত্তো এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ ভাইরাসটির সঙ্গে সার্স এবং মার্স ভাইরাসটি গভীর সম্পর্কযুক্ত । এ থেকে আমরা জানতে পেরেছি যে স্পাইক প্রোটিন নামের একটি নির্দিষ্ট প্রোটিন সম্পর্কে যা করোনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
গবেষকরা বলছেন, আগামী কয়েকমাসের মধ্যে এটি মানুষের শরীরে পরীক্ষা করা হবে। তবে ভ্যাকসিনটি নিয়ে শঙ্কার কথাও বলছেন বিজ্ঞানীরা। কারণ এটি খুব বেশিদিন ইঁদুরের শরীরে পরীক্ষা করা হয়নি। আর তাই এটি করোনা ভাইরাস প্রতিরোধে কতক্ষণ কাজ করতে পারবে সেটি নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন বিজ্ঞানীরা।
এ বিষয়ে গ্যাম্বোত্তো বলেন, মহামারির সময় ভ্যাকসিন প্রয়োজন এটাই প্রথম প্রয়োজনীয়তা।
করোনায় এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৮ হাজার ১৪৯ জন। মারা গেছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button