আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কেটের সঙ্গে ৬ মাস ‘কথা হয় না’ মেগানের

ব্রিটিশ রাজপরিবারের ছোটবউ মেগান মার্কেল তার স্বামী প্রিন্স হ্যারিকে নিয়ে প্রাসাদ ছাড়ার পর বেরিয়ে আসছে নানা দ্বন্দ্বের খবর। ব্রিটেনের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বড়বউ কেট মিডলটনের সঙ্গে মেগানের কথা হয় না ছয় মাস!
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারির স্ত্রী মেগান ফিরে গেছেন কানাডায়। সেখানে ছেলে শিশুর সঙ্গে সময় কাটাবেন তিনি।
হ্যারি এবং মেগান সেই বড়দিন থেকে কানাডায় ছিলেন। এর ভেতর ব্রিটেনে ফিরে জানান, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা রাজপ্রাসাদে থাকতে চান না।
এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে হ্যারির সম্পর্ক অবনতি হয়। রানিসহ ভাই প্রিন্স উইলিয়াম এবং কেটের সঙ্গে কিছুতেই পড়ছিল না দুজনের।
এমন আলোচনার ভেতর গত গ্রীষ্মে উইন্ডশোরের ফ্রগমোর কটেজে চলে যান তারা।
রানি এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। তিনি একটি মিটিং ডেকেছেন। ৩৮ বছর বয়সী মেগান কানাডা থেকে ভিডিও কলে আলোচনায় অংশ নিতে পারেন।
দ্য সানডে পিপল জানিয়েছে, রাজপরিবারের হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপ থেকে মাস ছয়েক আগে লিভ নেন মেগান। তখন থেকেই কেটের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button