বিনোদন
খোলামেলা ভিডিওতে উষ্ণতা ছড়াচ্ছেন নায়লা নাঈম

নায়লা নাঈম, মডেলিং জগতের এক আলোচিত নাম। খোলামেলা ছবি ও ভিডিও দিয়ে দেশ-বিদিশে পরিচিত তার। নানা কারণে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। আলোচনা-সমালোচনাকে দূরে ঠেলে মডেলিংয়ে নানা চমক দেখিয়ে চলেছেন এই ডেন্টিস্ট।
সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। এবার নতুন এক গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। সম্প্রতি ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খাঁন। নতুন গানটি সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। তার সঙ্গে মিলে এর কথা লিখেছেন জাহিদ আকবর। এটি গেয়েছেন কলকাতার সৌভিক কবি।
শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির চিত্রায়ন হয়েছে। অনন্য মামুন টিমের সদস্য রব্বানী শেখ এটি পরিচালনা করেছেন। প্রযোজনায় সেলিব্রেটি প্রোডাকশন।
পূর্বপশ্চিম




