বিনোদন

বছরের শুরুতে লুবনা লিমি‘র নতুন গান

সোমবার ৩১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী লুবনা ইয়াসমিন লিমির দু’টি নতুন গান প্রকাশ হচ্ছে । নতুন বছরের শুরুতে আই টিউনসের ব্যানারে গান দুটির শিরোনাম ’চুপকথা’ ও‘দূষণ’ । ‘চুপকথা’ গানটির সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস এবং ‘দূষণ’ গানটির সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গান দু’টির রচনা ও সুর করেছেন শিল্পী নিজেই।
লিমির এ পর্যন্ত তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। প্রথমটি সত্যি বলছি ছয়, দ্বিতীয়টি একটুখানি ঘুম ও তৃতীয়টি ‘গান, গল্প ও ভালোবাসা’।
২০১২ সালে রিলিজ পায় তার প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। অ্যালবামটিতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলো লিখেছেন ও সুর করেন লিমি নিজেই। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেন তানভীর আলম সজীব। দ্বিতীয় অ্যালবাম একটুখানি ঘুমে ভারতীয় সঙ্গীতশিল্পী নচিকেতার লিখা, সুর ও সঙ্গীতায়োজনে দুটি গান করেন লিমি।

সম্প্রতি ’সংবিধান জটিলতা’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। সমকালীন প্রেক্ষাপটে শিল্পীর লেখা ও সুরে প্রকাশিত গানটি ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছে।
নতুন দুই গান সম্পর্কে লিমি বলেন, ‘দূষণ ‘ গানটি মূলত: সময়ের বিবর্তনে আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবর্তনগুলো নিয়ে লেখা হয়েছে। ভালোবাসার কথা দিয়ে পরিবর্তন তুলে ধরা হয়েছে গানটিতে। আর ‘চুপকথা’ গানটি গল্পভিত্তিক একটা গান। আশা করছি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button