
মোঃ নাজমুল চৌধুরী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ৪ জুলাই শনিবার হতে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে উৎসবমূখর পরিবেশে ৩টি উচ্চ মাধ্যমিক
প্রতিষ্ঠানে ৪টি কেন্দ্র ৯৯৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণমূলক এইচএসসি-সমমান ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ০৪ টি কেন্দ্রে ৩টি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের ৯৪২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি/সমান ও ৫৬ জন ভোকেশনাল পরীক্ষার্থীদের অংশগ্রহনে।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণমূলক মনোরম পরিবেশে পরীক্ষা দিতে আসছি এবং ভালো ফল পাওয়ার প্রত্যাশা বক্তব্য করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক বলেন, বিগত দিনগুলোতে শিক্ষা ব্যবস্থা অব্যবস্থাপনা ও শিক্ষার মানদণ্ড নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ ছিলো, বর্তমান সরকারের আমলে শিক্ষার মানদণ্ড ও শিক্ষার মান পূনরায় আবার ফিরে পাবে এবং শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণমূলক পরীক্ষার সাফল্য কামনা করছি।
পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মুঠোফোনে জানান,পক্সি কিংবা কোন ধরনের অসাধু নকল অবলম্বন করার কোন সুযোগ নেই। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে চলছে পরীক্ষা।




