sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হিরোইন সহ আটক ৪

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি ৬৯৫ গ্রাম হিরোইন সহ একই পরিবারের চারজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুলকুড়ি সি এনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো:আব্দুর রহমান(৫৫)তার স্ত্রী মোসা: মাসিরুন বেগম(৫০) ও তাদের দুই ছেলে মো: শুকুদ্দি(৩৪) ও মো: মাসুদ রানা(১৮,

রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ফুলকুঁড়ি স্কুলসংলগ্ন জনৈক আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাষ্টিকের প্যাকেটে রাখা২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গতকাল সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য আব্দুর রহমানের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই কেজি ৬৯৫ গ্রাম হিরোইন নগদ ২৪হাজার ৩২০টাকা, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন,একটি ডিজিটাল ওয়েট মেশিন পাসপোটর্ ডিভিআর হিরোই শুকানোর গামলা বিভিন্ন সরঞ্জমাদি সহ উক্ত চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button