sliderস্থানিয়

এইচএসসির ফলাফল-২০২৬ ধামরাইয়ে এবারও শীর্ষে আফাজ উদ্দিন কলেজ

মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার ১১টি কলেজের মধ্যে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে আফাজ উদ্দিন কলেজ। এবার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৮ জন। পাশ করেছে ৪৬২ জন। পাশের হার ৮৯ দশমিক ৩৬ ভাগ। পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে শরীফবাগ আফাজ উদ্দিন কলেজ।

এছাড়া রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ থেকে ২জন জিপিএ ৫ সহ পাশের হার ৬৮ দশমিক ৫২ ভাগ নিয়ে দ্বিতীয় স্থানে। ভালুম আতাউর রহমান খান কলেজ থেকে ১জন জিপিএ ৫ সহ পাশের হার ৬২ দশমিক ৩৪ ভাগ নিয়ে তৃতীয় স্থানে। প্রফেসর ডা. এম এ মান্নান কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৫৯ দশমিক ৩৮ ভাগ, ধামরাই সরকারি হার্ডিঞ্জ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৫৮ দশমিক ১৩ ভাগ, নবযুগ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৪৮ দশমিক ২১ ভাগ, ধামরাই সরকারি কলেজ থেকে ৫ জন জিপিএ ৫ সহ পাশের হার ৪২ দশমিক ৪৯ ভাগ, আমিন মডেল টাউন কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৩৩ দশমিক ৬৯ ভাগ, সুয়াপুর-নান্নার স্কুল ও কলেজের পাশের হার ২১ দশমিক ৪৩ ভাগ, ধামরাই মডেল কলেজের পাশের হার ২০ দশমিক ২১ ভাগ ও যাদবপুর ভুবন মোহন স্কুল ও কলেজে পাশের হার ১৬ দশমিক ৬৭ ভাগ। এ কলেজ থেকে ২৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৪ পরীক্ষার্থী পাশ করেছে।

ধামরাইয়ের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, এ বছরও উপজেলার মধ্যে আমাদের কলেজ ফলাফলের দিক থেকে র্শীষে রয়েছে। তবে আগামীতে আশা করছি আরও ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button