sliderস্থানিয়

বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে জুলফিকার-ইলিয়াস, হাসান

বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বসম্মতিক্রমে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক নববাণীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলফিকার আলী শাহকে সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোঃ হাসান আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী থানা রোড সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে রাত সাড়ে ৮টায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন দৈনিক ইত্তেফাকের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলাম প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় সহসভাপতি, দৈনিক অভয়নগরের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার রনি সহসাধারণ সম্পাদক এবং দৈনিক জনবাণীর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আব্দুর নুর আজাদ সহসাংগঠনিক সম্পাদক।

এ ছাড়া দৈনিক জনকণ্ঠের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সামানুর ইসলাম অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সকালের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রবিউল আওয়াল দপ্তর সম্পাদক এবং দৈনিক আমার বার্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কামাল হোসেন প্রচার ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন। সদস্য হিসেবে রয়েছেন সাব্বির আহমেদ, নুর আলম সিদ্দিক, রেফাজ উদ্দীন ও রুবেল রানা।

সংগঠনের প্রধান উপদেষ্টা এন এম নুরুল ইসলামের অনুমতিক্রমে এবং সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সভার সভাপতি আল মামুন জীবন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি জুলফিকার আলী শাহ বলেন, ‘বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে আমরা কাজ করব। এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন।

সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার,পেশাগত মানোন্নয়ন এবং বালিয়াডাঙ্গীতে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button