অর্থনৈতিক সংবাদশিরোনাম

রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে প্রগতি সরণি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এ অবরোধ শুরু করে।
শ্রমিকদের দাবি, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে।
তারা বলছে, গত সপ্তাহে একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে।
রামপুরা থানার ডিউটি অফিসার এসআই খোরশেদ জানান, নোমান গ্রুপের পাশাপাশি দুইটি গার্মেন্টসের শ্রমিকরা সকাল থেকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে ও আবুল হোটেলের পাশের সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button