আফ্রিকা মহাদেশে প্রথম নারী প্রেসিডেন্ট

ইথিওপিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শাহলি-ওর্ক জিউদি। তার মাধ্যমেই ইথিওপিয়ায় প্রথম কোন নারী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসলেন। তবে শুধু এই দেশটিতেই নয় বরং পুরো আফ্রিকার ইতিহাসেও তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট মুলাতু তেসহোম পদত্যাগ করায় নতুন প্রেসিডেন্ট হিসেবে জিউদিকে নির্বাচিত করা হয়।
এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রীর মুখ্য কর্মকর্তা ফাতসুম আরেগা বলেছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে একজন নারীকে নির্বাচন করা কেবল ভবিষ্যতের মানদণ্ড নির্ধারণ নয়, বরং জনজীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীকে স্বাভাবিক করে তোলাও।
উল্লেখ্য, এর আগে সেনেগাল ও জিবুতিতে ইথিওপিয়ার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহলি-ওর্ক জিউদি। এছাড়াও তিনি জাতিসংঘের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আফ্রিকান ইউনিয়নে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।




